Вступление
[Verse 1]
ফিরে যাওয়ার পথে
শুধু অনুতাপের ধুলো
তুমিও বহূদূরের...
ছায়াপথ
জানিনা কোন নামে
লিখে পাঠাই চিঠিগুলো
শব্দ তবু সেলাই
অনর্থক
[Chorus]
আমি নতুন গল্পে রাজি
তুমি ফিরবে কি ঘর আজই?
এগিয়েছো কি ফেলেই
পিছুটান?
আমি কুড়োবো জলছাপ
তুমি লিখবে কি সংলাপ?
নতুন করেই শিখবো
প্রেমের গান
[Verse 2]
শিশিরেরা শুনবে যেই
শিউলির সাতকাহন
তুমিও ফিরো তখন
জীবনের অকালবোধন
[Chorus]
আমি নতুন গল্পে রাজি
তুমি ফিরবে কি ঘর আজই?
ঝরাপাতার উপন্যাসের
শেষে
আমি কুড়োবো জলছাপ
তুমি লিখবে কি সংলাপ?
নতুন করেই শিখবো
প্রেমের গান
[Outro]
নতুন করেই শিখবো
প্রেমের গান