Вступление
আমি টাকডুম টাকডুম বাজাই
বাংলাদেশের ঢোল
সব ভুলে যাই তাও ভুলিনা
বাংলা মায়ের কোল
বাংলা জনম দিলা আমারে
বাংলা জনম দিলা আমারে
তোমার পরাণ আমার পরাণ
এক নাড়িতে বাঁধারে
মা পুতের এই বাধন ছেঁড়ার
সাধ্য কারো নাই
সব ভুলে যাই তাও ভুলিনা
বাংলা মায়ের কোল
টাকডুম টাকডুম বাজাই।
মা তোমার মাটির সুরের সুরেতে
আমার জীবন জোড়াইলা মাগো
আমার জীবন জোড়াইলা
বাউল ভাটিয়ালীতে।
বাংলার মাটির সুরে সুরেতে
পরাণ খুইলা মেঘনা তিতাস
পদ্মারই গান গাই।
সব ভুলে যাই তাও ভুলিনা
বাংলা মায়ের কোল
টাকডুম টাকডুম বাজাই