gGuitarama
T

Tumi Sondharo Meghomala

Аккорды
Рекламаad-slot:header
Тон
0
Прокрутка
Шрифт
Вид аккордов
Вступление
[Intro]
তুমি সন্ধ্যার মেঘমালা
তুমি আমার সাধের সাধনা,
মম শূন্যগগনবিহারী।
আমি আপন মনের মাধুরী মিশায়ে
তোমারে করেছি রচনা,
তুমি আমারি, তুমি আমারি,
মম অসীমগগনবিহারী,
তুমি সন্ধ্যার মেঘমালা
তুমি আমার সাধের সাধনা।।
[Verse]
মম হৃদয়রক্তরাগে
তব চরণ দিয়েছি রাঙিয়া,
ওই সন্ধ্যাস্বপনবিহারী।
তব অধর এঁকেছি সুধাবিষে মিশে
মম সুখদুখ ভাঙিয়া,
তুমি আমারি, তুমি আমারি,
মম বিজনজীবনবিহারী,
তুমি সন্ধ্যার মেঘমালা
তুমি আমার সাধের সাধনা।।
[Verse]
মম মোহের স্বপন-অঞ্জন
তব নয়নে দিয়েছি পরায়ে,
ওই মুগ্ধনয়নবিহারী,
মম সঙ্গীত তব অঙ্গে অঙ্গে
দিয়েছি জড়ায়ে জড়ায়ে,
তুমি আমারি, তুমি আমারি,
মম জীবনমরণবিহারী,
তুমি সন্ধ্যার মেঘমালা
তুমি আমার সাধের সাধনা
মম শূন্যগগনবিহারী।
আমি আপন মনের মাধুরী মিশায়ে
তোমারে করেছি রচনা,
তুমি আমারি, তুমি আমারি,
মম অসীমগগনবিহারী,
তুমি সন্ধ্যার মেঘমালা
তুমি আমার সাধের সাধনা।।

Видео

Смотреть на YouTube

Видео для этой песни пока не подобрано.