Вступление
[Intro]
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
দেখতে আমি পাই নি
তোমায় দেখতে আমি পাই নি ।
বাহির পানে চোখ মেলেছি,
আমার হৃদয় পানে চাই নি ।।
[Verse]
আমার সকল ভালোবাসায়,
সকল আঘাত, সকল আশায়
তুমি ছিলে
আমার কাছে তুমি ছিলে
আমি তোমার কাছে যাই নি ।।
[Chorus]
তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়
তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়
আনন্দে তাই ভুলে-ছিলেম
আনন্দে তাই ভুলে-ছিলেম, কেটেছে দিন হেলায় ।
[Outro]
গোপন রহি গভীর প্রাণে
আমার দুঃখ সুখের গানে
সুর দিয়েছ তুমি
আমি তোমার গান তো গাই নি ।।