Вступление
Strumming: D-U-D-U
[Chorus]
আমার জীবনজুড়ে গোলোকধাঁধার মানচিত্র আঁকা
কোথাও সরল কোথাও বাঁকা কোথাও ঘুরছে জটিল চাকা
আমার গোলোকধাঁধার অনেক ঘরে অনেক গল্প লেখা
আমায় বুঝতে গেলে সখা – শুধুই মিলবে রঙ্গিন ধোঁকা।
[Verse 1]
যেন সকালে অকালে ভুল পথে চলে মিথ্যে আশার ফুলঝুরি মেনে
চপলা হৃদয় – হৃদয়ে প্রলয় – বুনেছে নতুন মুখোশ
কখনও ডানা মেলে ওই আকাশে উড়তে, কখনও গভীর অতলে তলিয়ে
হারিয়েছি পথ – চিনেছি বিপদ – পালিয়েছি করে আপোষ…
আমাতে ডুব দিলে পাবে নিকষ…
[chrous]
আমার জীবনজুড়ে গোলোকধাঁধার মানচিত্র আঁকা
কোথাও সরল কোথাও বাঁকা কোথাও ঘুরছে জটিল চাকা
আমার গোলোকধাঁধার অনেক ঘরে অনেক গল্প বাঁধা
আমায় বুঝতে গেলে সখা – শুধুই মিলবে মরীচিকা ।
[Verse 2]
চিনতে তুমি পারবে না – বুঝতে তুমি পারবে না
গোলোকধাঁধার কোথায় আঁধার – কোথায় আলোর ছটা
আমার মসৃণেতেও ফাটল – এই শান্ত জলের অন্তরালে
প্রাণটা ভীষণ উতল…
রঙিন মুখোশগুলোই আমি সকল আঁধার আলোয় মিশে ধূসর –
আমায় আমিই জানি…
[Outro]
এক মুখোশের রং দেখে আর একটা ঘরের গল্প শুনে
যদি চাই – না চাই আমাকে মাফ করে দাও ভাই
আমি তোমার চাওয়া – না চাওয়ার ছায়াও না মাড়াই।